নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ অক্টোবর ২০১৯, ১৭:৩৬আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ১৭:৩৬

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের বন্দরে রনি (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। শনিবার (১৯ অক্টোবর) রাতে পুরান বন্দর সমরক্ষেত্র চৌধুরীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
রনির বাবা সালাউদ্দিন পলাশ জানান, রনি দীর্ঘদিন ধরে বন্দরের মদনপুর এলাকায় একটি মশার কয়েল ডিলারশিপ নিয়ে ব্যবসা করে আসছিল। শনিবার রাতে মদনপুর থেকে বাসায় আসার পথে কয়েকজন যুবক তাকে কুপিয়ে জখম করে। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করে। সকালে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
পরিবারের ধারণা, ব্যবসায়ীক কারণে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে। তবে কার সঙ্গে কী নিয়ে দ্বন্দ্ব তা স্পষ্ট করে বলতে পারেননি রনির বাবা।
ওসি রফিকুল ইসলাম জানান, রাতে অজ্ঞাত পরিচয়ে দুবৃর্ত্তরা রনিকে রাস্তায় একা পেয়ে কুপিয়ে অহত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান