গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের ১৬ নেতাকে অব্যাহতি

গোপালগঞ্জ প্রতিনিধি
২১ অক্টোবর ২০১৯, ২৩:৫২আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ২৩:৫৮

 

গোপালগঞ্জ গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের কমিটি থেকে ১৬ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিবাহিত ও চাকরিজীবী হওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়। সোমবার (২১ অক্টোবর) কমিটির সভাপতি মো. শরিফুল ইসলাম সিকদার ও সাধারণ সম্পাদক মোল্লা রনি হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী গোপালগঞ্জ সদর উপজেলা শাখার বিবাহিত ও চাকরিজীবী ১৬ নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে ওই ১৬টি পদ শূন্য ঘোষণা করা হয়েছে।

এ ব্যাপারে মোল্লা রনি হোসেন জানিয়েছেন, অব্যাহতি দেওয়া নেতারা সবসময় আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন। তাই তাদের সম্মানের ‍কথা বিবেচনা করে প্রেস বিজ্ঞাপ্তিতে নাম প্রকাশ করা হয়নি। তিনি আরও জানান, শূন্য পদগুলো গঠনতন্ত্র অনুযায়ী পূরণ করা হবে।

 

/আইএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি