আশুলিয়ায় জমি দখলের অভিযোগে যুবলীগ নেতা আটক

সাভার প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৯, ১০:৩৮আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ১০:৩৯

আটক আশুলিয়ায় জমি দখলের অভিযোগে থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও ধামসোনা ইউপির ৭নং ওয়ার্ড সদস্য মঈনুল ইসলাম ভুইয়াকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে তাকে বাইপাইল এলাকা থেকে আটক করা হয়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু এ তথ্য জানান।

ওসি বলেন, ‘আশুলিয়ার বাইপাইল এলাকায় মাকসুদা বেগম নামে এক নারী মার্কেট দখলের ঘটনায় অভিযোগ করেন। পরে এ ঘটনায় যুবলীগ নেতাকে আটক করা হয়। এছাড়াও জমি দখলের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

জানা গেছে, প্রায় দুই বছর আগে মঈনুল আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হওয়ার পর বিভিন্ন ব্যক্তির জমি দখল করে নেয়। এসব ঘটনায় তার বিরুদ্ধে একাধিক জিডিও দায়ের করা হয়েছে। এছাড়াও আশুলিয়ার গাজিরচট এলাকার এ এম উচ্চ বিদ্যালয় ও কলেজের একটি পুকুর দখল করে মাছ বিক্রি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে ।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম