এবার গ্যাস সিলিন্ডারে করে ফেনসিডিল পাচারের চেষ্টা

রাজবাড়ী প্রতিনিধি
১২ নভেম্বর ২০১৯, ০৯:০৫আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ১৭:৩৮

ফেনসিডিলসহ আটক জসিম

গ্যাস সিলিন্ডারে করে ফেনসিডিল পাচারের সময় জসিম উদ্দিন মোল্লা (৩৫) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ। রাজবাড়ীর পাংশায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

সোমবার (১১ নভেম্বর) পাংশা উপজেলার শিয়ালডাঙ্গী গ্রামের রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

রাজবাড়ী ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ওমর শরীফ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, অভিযান চালিয়ে রিফাত সুপার ডিলাক্স গাড়িটির মধ্যে টিকিট ছাড়া যাত্রী জসিমের সঙ্গে ‘যমুনা গ্যাস’ সিলিন্ডার ছিল। সিলিন্ডারের মধ্যে কী আছে জানতে চাইলে অসংলগ্ন কথা বলায় তাকে আটক করে ডিবি পুলিশ। পরে গ্যাস সিলিন্ডারের ভেতরে অভিনব কায়দায় রাখা ১৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়াও সিডিএমএস পর্যালোচনা করে দেখা যায়, জসিমের নামে একাধিক মাদক মামলা রয়েছে। এ বিষয়ে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে