‘চিকিৎসকরা যথাসময়ে ক্লিনিকে উপস্থিত থাকেন না’

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৬ নভেম্বর ২০১৯, ০৯:৫৭আপডেট : ১৬ নভেম্বর ২০১৯, ১০:০৪






মহিলাদের হাতে অনুদানের চেক তুলে দেন ফজিলাতুন নেসা ইন্দিরা রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করতে চিকিৎসকদের প্রতি অনুরোধ জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। তিনি বলেন, ‘আমি মাঝেমাঝে বিভিন্ন ক্লিনিকে গিয়ে দেখি, যথাসময়ে চিকিৎসকরা উপস্থিত থাকেন না। তাদের উচিত ঠিক সময়ে কর্মস্থলে থেকে মানুষকে ভালো সেবা দেওয়া।’

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জের মিরকাদিম পৌর মাঠে মা ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা, হেলথ ক্যাম্প ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
বিএনপির আমলে কমিউনিটি ক্লিনিক বন্ধের সমালোচনা করে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া এ দেশের মানুষের মঙ্গল চাইতেন না। তিনি রাজাকার-আলবদর ও তাদের দোসরদের নিয়ে ক্ষমতায় এসে ২০০১ সালে কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দিয়েছিলেন। শেখ হাসিনা ২০০৮ সালে ক্ষমতায় এসে ক্লিনিকগুলো আবার চালু করেছেন। বিগত ১৬ বছরে সারা বিশ্বে যেখানে মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে ৫.৫ বছর, সেখানে বাংলাদেশে বৃদ্ধি পেয়েছে ৭.২৫ বছর। এখানে সরকারের বড় ভূমিকা রয়েছে।’
জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার, মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক বদরুননেছা, অতিরিক্ত সচিব আনোয়ারা বেগম, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এ সময় ১১০ জন মায়ের হাতে অনুদানের চেক তুলে দেন প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী