মুন্সীগঞ্জে পাঁচ ইটভাটা বন্ধ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৯, ০৭:১৩আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ০৭:২২

মুন্সীগঞ্জে পাঁচ ইটভাটা বন্ধ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়নে পাঁচটি ইটভাটা বন্ধ ও ২০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোল্লাকান্দি গ্রাম, উত্তর গোয়াখালি গ্রাম ও লতব্দি গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তানজীদ আহমেদ জানান, মেসার্স মোল্লা ব্রিকসকে ৮ লাখ টাকা, আকাশ ব্রিকসকে ৫ লাখ টাকা, মায়ের দোয়া ব্রিকসকে ৫ লাখ টাকা ও খোরশেদ মাদবর ইট ভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এসব ভাটা সনাতন পদ্ধতিতে ইট তৈরির মাধ্যমে মারাত্মকভাবে পরিবেশ দূষণ করছে। এছাড়া এদের বৈধ কাগজপত্রও নেই। এসকেভেটর দিয়ে একটি ইটভাটাকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বাকিগুলো পানি ছিটিয়ে ইট, কাঁচামালসহ সব বিনষ্ট করা হয়েছে। এসব ইটভাটা আর চালানো যাবে না।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের