বেশি দাম রেখে ২০ হাজার টাকা জরিমানা দিলেন ব্যবসায়ী

মানকিগঞ্জ প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৯, ১০:৪১আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ১০:৫৯

ভ্রাম্যমাণ আদালত ১৪০ টাকার চামচের সেট ২৫০ টাকা রেখে ২০ হাজার টাকা জরিমানা দিলেন এক ব্যবসায়ী। এক ভোক্তার অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১০ ডিসেম্বর) মানিকগঞ্জ শহরে ভোক্তা সংরক্ষণ অধিদফতর ওই ব্যবসায়ীকে জরিমানা করেন। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার (৯ ডিসেম্বর) জেলা  শহরের  শহীদ রফিক সড়কে ইউরেকা ক্রোকারিজ নামের একটি দোকান থেকে ২৫০ টাকায় এক ডজন চামচ কেনেন নরেন্দ্র চন্দ্র বিশ্বাস।  পরে তিনি জানতে পারেন  ওই চামচের দাম ১৪০ টাকা। এরপর ওইদিনই তিনি জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে লিখিত অভিযোগ করেন। এ নিয়ে মঙ্গলবার দুপুরে অধিদফতরের কার্যালয়ে শুনানি করেন  সহকারী পরিচালক  আসাদুজ্জামান। এসময় দোকাদান আতাউর রহমান ও ভোক্তা নরেন্দ্র চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।  শুনানিতে অভিযুক্ত দোকানি অভিযোগের সত্যতা স্বীকার করেন। এসময় আসাদুজ্জামানকে ২০ হাজার টাকা জরিমানা করেন।

আসাদুজ্জামান বলেন,  ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী দোকানদারকে জরিমানা করা হয়। একই আইন অনুযায়ী অভিযোগকারী ভোক্তাকে জরিমানার এক-চর্তুথাংশ ৫ হাজার টাকা দেওয়া হয়।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী