নরসিংদীতে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৯, ২২:৫৪আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ২৩:০৫

মেহেদী হাসান উদয় নরসিংদীর শিবপুরে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার নাম মেহেদী হাসান উদয় (২৩)। বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় শিবপুর উপজেলার ডাকবাংলোর সামনে এ ঘটনা ঘটে।

শিবপুর থানার উপ-পুলিশ পরিদর্শক মামুন মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, মেহেদী শিবপুর উপজেলার ডাকবাংলো এলাকার মুস্তফা মিয়ার ছেলে। সে ঢাকার তেঁজগাও কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র।

পরিদর্শক মামুন মিয়া ও নিহতের স্বজনেরা জানান, কলেজছাত্র মেহদী হাসান উদয় সন্ধ্যা সাতটার দিকে বাড়ির পাশে ডাকবাংলোর সামনে বসে বন্ধুদের সঙ্গে গল্প করছিল। এসময় কয়েকজন দুর্বৃত্ত মেহেদীর ওপর দেশীয় অস্ত্রশস্ত্রসহ অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে তার বন্ধু ও পাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী