‘শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিষ দাঁত ভেঙে দিতে হবে’

গোপালগঞ্জ প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০১৯, ১৮:৪৯আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ১৯:০২

কোটালীপাড়ায় এক মতবিনিময় সভায় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকন্যাকে রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে। আরও একটি যুদ্ধের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙে দিতে হবে।’

রবিবার (১৫ ডিসেম্বর) গোপালগঞ্জের কোটালীপাড়ার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লি উন্নয়ন একাডেমি হলরুমে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধে আগেও ষড়যন্ত্র হয়েছে, এখনও হচ্ছে। আগে যেমন ষড়যন্ত্রকারীরা সফল হতে পারেনি, আগামীতেও পারবে না। বাংলাদেশে শেখ হাসিনার কোনও বিকল্প নেই। তাকে রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে।’

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করে শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পরাজয় নিশ্চিত জেনে এ দেশকে মেধাশূন্য করতে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসকসহ বুদ্ধিজীবীদের হত্যা শুরু করলো। সেদিন এই দেশের জন্য যারা জীবন দিয়েছেন আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করি।’

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, প্রচার সম্পাদক বদরুল আলম বদর, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হমায়ুন কবির, পৌর মেয়র মো. কামাল হোসেনসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগ নেতারা বক্তব্য রাখেন।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের