পদ্মায় ট্রলার ডুবির ঘটনায় ২ শ্রমিকের লাশ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০১৯, ১৫:৪৮আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ১৫:৫২

পদ্মায় ট্রলার ডুবির ঘটনায় ২ শ্রমিকের লাশ উদ্ধার রাজবাড়ীতে পদ্মা নদীতে পাথরবোঝাই ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ চার শ্রমিকের মধ্যে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে ডুবে যাওয়া ট্রলারের কেবিনের ভেতর থেকে তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল।

এর আগে, শুক্রবার জেলার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের কাউজানি অন্তরমোড় এলাকায় পদ্মা নদীতে ট্রলার ডুবে চার শ্রমিক নিখোঁজ হন।
নিহতরা হলেন- সিরাজগঞ্জ জেলার রূপবাটি সনোশা গ্রামের নুর জামান সেখ (২৭) ও আব্দুল সেখ (২৬)।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আব্দুর রহমান জানান, গত শুক্রবার দুপুরে পাথরবোঝাই করে ট্রলারটি কাজিরহাট থেকে রাজবাড়ীর গোদার বাজারের উদ্দেশে যাচ্ছিল। অন্তরমোড় এলাকায় পৌঁছালে তলা ফেটে ট্রলারটি ডুরে যায়। পরে সেখানে থাকা ১০ জন শ্রমিকের মধ্যে ৬ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও চারজন শ্রমিক ডুবে নিখোঁজ হন। দুই দিন ধরে উদ্ধার অভিযান চালিয়ে রবিবার দুপুর ১২টার দিকে ডুবে যাওয়া ট্রলারের কেবিনের ভেতর থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। বাকি দুই জনকে উদ্ধার অভিযান চলছে।

আরও পড়ুন: 

পদ্মায় ট্রলার ডুবিতে ৪ শ্রমিক নিখোঁজ

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী