বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত পাঁচুড়িয়া খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

গোপালগঞ্জ প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০১৯, ১৫:৫৭আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ১৬:৫৬

সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত পাঁচুড়িয়া খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। পাঁচুড়িয়া খাল দিয়ে জাতির পিতা নৌকায় চড়ে গোপালগঞ্জ শহরে আসা-যাওয়া করতেন। তিনি এই খাল দিয়ে গোপালগঞ্জ আদালতে আসতেন, মামলায় হাজিরা দিয়ে আবার নৌকায় করে টুঙ্গিপাড়ায় ফিরে যেতেন। শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে পাঁচুড়িয়া খালের খনন কাজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের জন্য ২ হাজার ২শ’ কোটি টাকার বেশি ব্যয় করে দেশের ৬৪ জেলায় ভরাট হয়ে যাওয়া খালগুলো পুনঃখননের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের আওতায় প্রতিটি জেলার খাল পুনঃখনন করা হবে। একই সঙ্গে সরকারি জমি উদ্ধারেও কাজ চলমান থাকবে।’

এর আগে প্রতিমন্ত্রী টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করেন।

এ সময় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. মাহফুজুর রহমান, প্রধান প্রকৌশলী আবদুল একেএম ওয়াহেদ উদ্দিন চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল হেকিম, গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য প্রমুখ উপস্থিত ছিলেন। 

/জেবি/এমএমজে/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের