শহীদ মিনারে জুতা পায়ে শিক্ষক-শিক্ষার্থীদের শপথ পাঠ

গোপালগঞ্জ প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২০, ১৫:৪৭আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ১৫:৫২

শহীদ মিনারে জুতা পায়ে শিক্ষক-শিক্ষার্থীদের শপথ পাঠ গোপালগঞ্জের কাশিয়ানীতে রাজপাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনারের বেদিতে জুতা পায়ে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করানো হয়েছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ায় এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় বইছে।
জানা গেছে, সোমবার সকালে কাশিয়ানী উপজেলার রাজপাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের শারীর চর্চা করানো হয়। এ সময় ওই স্কুলে নির্মিত শহীদ মিনারে শিক্ষক-শিক্ষার্থীরা জুতা পায়ে উঠে শপথ বাক্য পাঠ করায়।
সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শপথ বাক্য পাঠ করানোর একটি ভিডিও রাজপাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পেজে আপলোড করে বিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর এলাকায় সমালোচনা শুরু হলে কিছুক্ষণ পর ভিডিওটি ফেসবুক থেকে সরিয়ে নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ।
রাজপাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক অনাদী রঞ্জন বিশ্বাস এ ঘটনায় দুঃখ প্রকাশ করে সাংবাদিকদের বলেন, ‘স্কুলের জায়গা না থাকায় শহীদ মিনারে উঠে শিক্ষার্থীদের শারীরিক চর্চা বা বিভিন্ন অনুষ্ঠান করতে হয়।’ তবে জুতা পায়ে শহীদ মিনারে উঠা ঠিক হয়নি বলে তিনি মন্তব্য করেন।
এ ব্যাপারে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহমেদ সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। ভিডিওটি দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

/এআর/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি