মুজিববর্ষে জমি বেচে স্কুলে স্কুলে শহীদ মিনার নির্মাণ করছেন ইউপি চেয়ারম্যান

গোপালগঞ্জ প্রতিনিধি
০৭ জানুয়ারি ২০২০, ১৫:০২আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ১৬:৫৬

মুজিববর্ষে জমি বেচে স্কুলে স্কুলে শহীদ মিনার নির্মাণ করছেন ইউপি চেয়ারম্যান মুজিববর্ষ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মুকিমুল ইসলাম তার নিজস্ব অর্থায়নে পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করে দিয়েছেন। এছাড়া ওই ইউনিয়নে আরও দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার নিজ অর্থায়নে শহীদ মিনার নির্মাণের কাজ এগিয়ে চলছে। নিজের জমি বিক্রি করে এই উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি। 
মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে স্কুলে শহীদ মিনার নির্মাণ করায় এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন ইউপি চেয়ারম্যান মুকিমুল। এলাকাবাসী জানায়, স্কুলগুলোতে আগে কোনও স্থায়ী শহীদ মিনার ছিল না। ফলে শিক্ষার্থীরা ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে পারত না। এখন ইউপি চেয়ারম্যানের উদ্যোগে শহীদ মিনার নির্মাণ করায় ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে পেরে শিক্ষার্থীরা আনন্দিত।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান শেখ মুকিমুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার ইউনিয়নে সাতটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে কোনও শহীদ মিনার ছিল না। তাই আমি মুজিববর্ষে নিজ অর্থায়নে ওইসব স্কুলে শহীদ মিনার নির্মাণ করে দিয়েছি।’

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিষয়টি আমার জানা আছে। অবশ্যই ইউপি চেয়ারম্যান ভালো উদ্যোগ গ্রহণ করেছেন। আমরা আগামী মাসের দিকে এই উপজেলায় যারা যারা ভালো কাজ করছেন তাদের সম্মামনা দেওয়ার ব্যবস্থা করবো।’

গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেছেন, 'ইউপি চেয়ারম্যান সাহেব যে উদ্যোগটি নিয়েছেন, এটি একটি ভালো উদ্যোগ। এই উদ্যোগকে আমি এবং আমার জেলা প্রশাসন স্বাগত জানাই। এই উদ্যোগের কথা অন্যরা জানতে পেরে তারাও উৎসাহিত হবেন। এমন উদ্যোগকে আমরা সব সময়ই অভিনন্দন জানাবো।'

/এআর/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী