রূপগঞ্জে নিখোঁজ অটোরিকশা চালকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২০, ১৭:০৯আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ১৭:১১

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজের দুই দিন পর এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম মজুর উদ্দিন। শনিবার (১১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে  পূর্বাচল উপশহরের ২ নম্বর সেক্টর থেকে লাশটি উদ্ধার করা হয়। 

রুপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে। কারা কী কারণে তাকে হত্যা করেছে, তা খুঁজে বের করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন জানান,  অটোরিকশা চালানোর জন্য মজুর উদ্দিন ৯ জানুয়ারি সকালে বাসা থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ ছিলেন। কিন্তু, রাতে বাসায় না ফেরায় বিভিন্ন স্থানে তার সন্ধান করা হয়।।  মজুর উদ্দিনের মৃতদেহ শিম বাগানে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পূর্বাচল উপশহরের ২ নম্বর সেক্টরের ৪০২ নম্বর রাস্তার ১নম্বর প্লটের শিম বাগানের ভেতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারী চক্র মজুর উদ্দিনকে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে  লাশ ফেলে রেখে চলে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মজুর উদ্দিন কেয়ারিয়া এলাকার আফতার উদ্দিনের ছেলে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী