সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুই আসামি রিমান্ডে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২০, ০১:০৮আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ০১:১১

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৩ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আহমেদের আদালত তাদের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর আসাদুজ্জামান জানান, আসামি তৌসিফ ও আফজালকে হাজির করে প্রত্যেকের সাত দিনের করে রিমান্ড আবেদন করে পুলিশ। পরে রিমান্ড শুনানি শেষে আদালত দুই দিনের  রিমান্ড মঞ্জুর করেন। 

রুপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, মামলার আরেক আসামি তারাব পৌরসভা ছাত্রলীগের সহসভাপতি আবু সুফিয়ান সোহানকে মাদকসহ নরসিংদীর আশুগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে। যে কারণে তাকে ধর্ষণ মামলায় শ্যেন অ্যারেস্ট দেখানো হয়েছে।  
এজাহারে অভিযোগ করা হয়েছে, গত কয়েকদিন আগে গন্ধর্বপুর এলাকার বাদল মিয়ার ছেলে তৌসিফ মেয়েটির কাছ থেকে ৫০০ টাকা ধার নেয়। বৃহস্পতিবার দুপুরে টাকা ফেরত দেবে বলে ফোন করে গন্ধর্বপুর বাস স্ট্যান্ডে তার মেয়েকে নিয়ে যায়। টাকা ফেরত নিয়ে বাড়ি ফেরার পথে তৌসিফ, রূপসী এলাকার তানভীর ও সোহাগ এবং কর্নগোপ এলাকার আফজাল তাকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়। পরে রূপসী এলাকা ও কর্নগোপ এলাকার দুটি বাড়িতে তাকে দুই দিন আটকে রেখে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে তাকে সিদ্ধিরগঞ্জ থানার মৌচাক এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় তারা। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে মৌচাক থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের