মাওলানা সা’দকে নিয়ে ৫৬তম ইজতেমা করতে চান অনুসারীরা

গাজীপুর প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২০, ১৪:০৪আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ১৪:২৩

মাওলানা সা’দ কান্ধলভি মাওলানা সা’দ কান্দলভিকে নিয়ে আগামী বছর ৫৬তম বিশ্ব ইজতেমা করতে চান তার অনুসারীরা। হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা নায়েবে আমির ও চট্টগ্রামের লালখান জমিয়াতুল উলুম আল-ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী একথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘ভারতের নিজামুদ্দিন মারকাজের শীর্ষ মুরব্বি মাওলানা সা’দ কান্ধলভির কিছু বক্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। সেসব বক্তব্যের ব্যাপারে একটি সমাধানে পৌঁছানোর পর আগামীতে ইজতেমায় তার যোগদানের পথ সুগম হবে বলে মনে করছেন তাবলিগের সাথিরা।’ 

ইজতেমার দ্বিতীয় পর্বের আমির প্রকৌশলী ওয়াসেফুল ইসলাম বলেন, ‘আমাদের মতানৈক্যের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইজতেমা। ধীরে ধীরে ইজতেমায় বিদেশি মুসল্লিরা কম আসছে। এভাবে চলতে থাকলে এটি আর বিশ্ব ইজতেমা থাকবে না। তখন এটি বাংলাদেশের ইজতেমায় পরিণত হবে। আগে যেখানে শতাধিক দেশ থেকে ২৫-৩০ হাজার বিদেশি মুসল্লিরা আসতো এখন দুই পর্বে মাত্র পাঁচ হাজারের মতো মুসল্লি এসেছেন। তাই ঐক্যবদ্ধ ইজতেমা খুব জরুরি।’

প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম প্রথম ইজতেমার দ্বিতীয় পর্বেও তাবলিগ জামাতের মুরব্বিদের সঙ্গে ময়দানে সময় দিয়েছেন।  

রবিবার (১৯ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ৫৫তম বিশ্ব ইজতেমা। এর আগে প্রথম পর্বের ইজতেমা শেষ হয় ১২ জানুয়ারি।

প্রসঙ্গত, ২০২১ সালে ৮, ৯ ও ১০ জানুয়ারি প্রথম দফা এবং ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি দ্বিতীয় দফার ইজতেমা অনুষ্ঠিত হবে। এর আগে ৫ দিনের জোড় ইজতেমা অনুষ্ঠিত হবে চলতি বছরের ২৭ নভেম্বর।

আরও পড়ুন:

পথভ্রষ্ট মুসলমানদের সঠিক পথে ফিরে আসার আহ্বানে শেষ হলো বিশ্ব ইজতেমা

তুরাগ তীরে মুসল্লিদের ঢল

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী