শুক্রবার টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জ প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২০, ১৩:০৫আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ২৩:৪৪

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ (ফাইল ফটো) কেন্দ্রীয় আওয়ামী লীগের নবনির্বাচিত নেতাদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শুক্রবার (২৪ জানুয়ারি) টুঙ্গিপাড়া আসছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা, সুরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে তার প্রতি শ্রদ্ধা জানাবেন তারা।
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানোর পর কেন্দ্রীয় আওয়ামী লীগের এক সভায় মিলিত হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এদিকে, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের নবনির্বাচিত নেতাদের টুঙ্গিপাড়ায় আগমন উপলক্ষে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স এলাকা ধোয়া-মোছাসহ নানা ধরনের ফুল দিয়ে সাজানো হয়েছে। গোপালগঞ্জের প্রবেশদ্বার মুকসুদপুর থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত অসংখ্য গেট বানানো হয়েছে। বিভিন্ন স্থানে ব্যানার-ফেস্টুন টানানো হয়েছে। জেলার সর্বত্র সাজ সাজ রব।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-০১ এস এম খুরশিদ-উল-আলম স্বাক্ষরিত জেলা প্রশাসকের কাছে পাঠানো এক বার্তায় জানানো হয়, এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে হেলিকপ্টারে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হবেন। সকাল ১০টা ৪০ মিনিটে তিনি টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠে নির্মিত হেলিপ্যাডে নামবেন।

সকাল ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফাতেহা পাঠ, ফুল দিয়ে শ্রদ্ধা জানানো, সশস্ত্র বাহিনীর অনার গার্ড প্রদান ও মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পরে বেলা ২টা ২০ মিনিটে তিনি ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন।
পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। টুঙ্গিপাড়াসহ জেলার সর্বত্র তিন স্তরবিশিষ্ট নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।’

/এআর/এমওএফ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী