এসএসসি পরীক্ষার্থীকে গুলি করে হত্যার ঘটনায় মামলা

গোপালগঞ্জ প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১৪আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১৬

গোপালগঞ্জ গোপালগঞ্জে এসএসসি পরীক্ষার্থী রনি হাওলাদারকে (১৬) গুলি করে হত্যার ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে গোপালগঞ্জ সদর থানায় নিহতের মামা হাবিবুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে সাবেক ইউপি সদস্য আজিজুল শেখকে প্রধান আসামি করে ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ৯টার দিকে ওই এলাকায় শেখ ও মোল্লা বংশের মধ্যে সংঘর্ষে রনি হাওলাদার নিহত হন। রনি হাওলাদার বনগ্রাম পূর্বপাড়া গ্রামের আনোয়ার হাওলাদারের ছেলে। আগামী ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষায় বলাকইড় আজাহারিয়া উচ্চ বিদ্যালয় থেকে তার অংশ নেওয়ার কথা ছিল।

ওসি মনিরুল ইসলাম জানান, মোল্লা বংশের ইউসুফ মোল্লা ও শেখ বংশের সাবেক ইউপি মেম্বার আজিজুর শেখের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। ঘটনার ৪-৫ দিন আগে শেখ বংশের নতুন শেখকে মোল্লা বংশের রহিম মোল্লা ও ভুলু মোল্লা মারধর করে। এ ঘটনার জের ধরে গত বৃহস্পতিবার সকালে নতুন শেখ রহিম মোল্লাকে মারধর করে। পরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংষর্ষে জড়ায়। সংঘর্ষের সময় করপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আজিজুল শেখ গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে রনি হাওলাদার ঘটনাস্থলে নিহত হন। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন।

বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম কবরস্থানে রনিকে দাফন করা হয়।

/এনআই/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী