কাদিয়ানীদের কাফের ঘোষণা না করলে সরকারের পাশে থাকবে না হেফাজত: শফী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২০, ২০:১৫আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২০, ২২:০০

কাদিয়ানীদের কাফের ঘোষণা না করলে সরকারের পাশে থাকবে না হেফাজত: শফি

কাদিয়ানীদের অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে কাফের হিসেবে ঘোষণা করতে সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। অন্যথায় সরকারের সঙ্গে হেফাজতে ইসলাম আর থাকবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ-এর নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে শনিবার অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আহমদ শফী বলেন, ‘কাদিয়ানীরা আমাদের নবী মুহাম্মদ (স:) কে শেষ নবী হিসেবে মানে না। তাই তারা কাফের। তাদের মুসলমান বলা যাবে না। মুসলমানদের কবরস্থানেও কাদিয়ানীদের কবর দেওয়া যাবে না। তাদের সঙ্গে কোনও ধরনের আত্মীয়তাও করা যাবে না।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আল্লামা শফী বলেন, ‘আপনি দেশের ষোল কোটি মানুষকে জিজ্ঞেস করে দেখেন এ ব্যাপারে সবাই একমত। যদি কাদিয়ানীদের কাফের ঘোষণা না করা হয় তাহলে তোমাদের (সরকারের) পাশে আমরা থাকবো। আর যদি কাফের ঘোষণা না করা হয় তবে তোমাদের পাশে থাকব না। কাদিয়ানীরা এদেশে থাকতে পারবে হিন্দু অথবা অমুসলিম হয়ে। মুসলমান হিসেবে কাদিয়ানীরা বাংলাদেশে থাকতে পারবে না।’ আল্লামা শফী দেশবাসী ও মুসলিম জাতির শান্তি কামনায় দোয়া করে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।

আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের সভাপতি মাওলানা আবদুল কাদিরের সভাপতিত্বে দুপুর দেড়টায় শহরের মাসদাইর এলাকায় পৌর ঈদগাহ ময়দানে এ মহাসম্মেলনের আয়োজন করা হয়। আল্লামা শফী ছাড়াও আরও বক্তব্য রাখেন-হেফাজতে ইসলামের মহা-সচিব জুনায়েদ বাবুনগরী ও ঢাকা মহানগরের সভাপতি নূর হোসাইন কাশেমীসহ অন্যান্য নেতারা।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের