ছেলের শুনানি থেকে ফিরে স্ট্রোক করে মারা গেলেন বাবা

রাজবাড়ী প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২০, ১১:২৫আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ১২:০৮

আবরার হত্যা মামলার আসামি সকালের বাবা ফকির মোশাররফ হোসেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েটের) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার আসামি ইফতি মোশাররফ সকালের বাবা ফকির মোশাররফ হোসেন (৪৫) মারা গেছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মোশাররফ হোসেনের বাড়ি রাজবাড়ী শহরের পৌর এলাকার ১নং ওয়ার্ডের ধুনচী গ্রামে।

সকালের মা রাবেয়া বেগম জানান, ৩০ জানুয়ারি ঢাকায় ছেলের মামলার শুনানির দিন ছিল। শুনানিতে গিয়েছিলেন তার স্বামী মোশাররফ হোসেন। ঢাকা থেকে বাড়ি ফেরার পর থেকেই ছেলের জন্য দুশ্চিন্তা করছিলেন। শনিবার দুপুরে হঠাৎ স্ট্রোক করেন তিনি। প্রথমে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৩টার দিকে মারা যান।

রাজবাড়ী সদর হাসপাতলের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তায়রান মাহমুদ বলেন, ১ তারিখে দুপুর ১টার দিকে বুকে ব্যথা নিয়ে ওই রোগী ভর্তি হয়েছিলেন। রাতে অবস্থার অবনতি হলে তাকে সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

শনিবার বাদ আছর জানাজা শেষে স্থানীয় ২৮ কলোনি কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের