বালিয়াকান্দিতে ৬ শিক্ষককে পরীক্ষা কেন্দ্র থেকে অব্যাহতি

রাজবাড়ী প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৩৯আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৪৩

রাজবাড়ী রাজবাড়ীর বালিয়াকান্দি দাখিল মাদ্রাসার কেন্দ্র থেকে ছয় শিক্ষককে পরীক্ষার সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) দাখিল পরীক্ষার প্রথম দিনে কক্ষ পরিদর্শকের দায়িত্বে অবহেলার অভিযোগে তাদের অব্যাহতি দিয়েছেন জেলা প্রশাসকের কার্যালয়ের দায়িত্বরত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান সোহাগ।
বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি দাখিল মাদ্রাসা কেন্দ্রের সচিব মো. মুরাদুল ইসলাম।
দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন- বড় হিজলী দাখিল মাদ্রাসার শহিদুল ইসলাম, বারমল্লিকা দাখিল মাদ্রাসার হাফিজুর রহমান, বাঁধুলী খালকুলা দাখিল মাদ্রাসার রুপালি খাতুন, বালিয়াকান্দি দাখিল মাদ্রাসার শাহনাজ পারভীন, নটাপাড়া দাখিল মাদ্রাসার আনিছা খাতুন ও পাটকিয়াবাড়ী দাখিল মাদ্রাসার শিক্ষক জাহিদুল ইসলাম।
বালিয়াকান্দি দাখিল মাদ্রাসা কেন্দ্রের সচিব মো. মুরাদুল ইসলাম বলেন, ‘আজ মাদ্রাসা বোর্ডের পূর্বঘোষিত রুটিন অনুযায়ী কোরআন মজিদ ও তাজবী বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষার এমসিকিউ প্রশ্নের উত্তরপত্র নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার্থীদের কাছ থেকে গ্রহণ করতে না পারায় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান সোহাগ তাদের সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি