ইতিহাস বিভাগের অনুমোদনের দাবিতে পঞ্চম দিনের মতো আন্দোলন চলছে

গোপালগঞ্জ প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৫৩আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ১৬:১৬

প্ল্যাকার্ড নিয়ে মিছিলে শিক্ষার্থীরা গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের অনুমোদনের দাবিতে আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) পঞ্চম দিনের মতো আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তাদের মিছিল-স্লোগানে মুখর রয়েছে ক্যাম্পাস। সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।

ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন অন্য বিভাগের শিক্ষার্থীরাও। ফলে আন্দোলন আরও বেগবান হয়েছে।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, ক্লাস ও পরীক্ষা বর্জন করে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। আন্দোলনের কারণে বন্ধ রয়েছে প্রশাসনিক কার্যক্রমও।

আন্দোলনে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে ইউজিসির অনুমোদন ছাড়াই যাত্রা শুরু করে ইতিহাস বিভাগ। তিন শিক্ষাবর্ষে বিভাগটিতে এখন ভর্তি রয়েছেন ৪১৩ জন শিক্ষার্থী। বিভাগটির অনুমোদন বিষয়ে গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ইতিহাস বিভাগে নতুন শিক্ষার্থী ভর্তি না করার নির্দেশ দেওয়া হয়। ভর্তি ৪১৩ শিক্ষার্থীর অনুমোদন দেওয়া হলেও ইতিহাস বিভাগের অনুমোদন দেওয়া হয়নি। ওই দিন রাতে এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শীত উপেক্ষা করে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। এ সময় তারা ইউজিসির নির্দেশনা প্রত্যাখ্যান করে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। এরপর থেকে ইতিহাস বিভাগের অনুমোনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন...
যে কারণে বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগ অনুমোদন পায়নি

ইতিহাসের শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে যোগ দিলেন অন্য বিভাগের শিক্ষার্থীরা

ইতিহাস বিভাগের অনুমোদনের দাবিতে তৃতীয় দিনের মতো আন্দোলনে শিক্ষার্থীরা

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের অনুমোদন দেয়নি ইউজিসি, আন্দোলনে শিক্ষার্থীরা

/আইএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান