ইতিহাস বিভাগের অনুমোদনের দাবিতে তৃতীয় দিনের মতো আন্দোলনে শিক্ষার্থীরা

গোপালগঞ্জ প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০২০, ১১:২৯আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩৮

আন্দোলনে শিক্ষার্থীরা বিভাগের অনুমোদনের দাবিতে আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) তৃতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের শিক্ষার্থীরা। সকাল ৯টা থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়েছেন তারা। এ সময় তারা স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন ক্যাম্পাস। এ সময় দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।

আন্দোলনে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকে ইউজিসির অনুমোদন ছাড়াই যাত্রা শুরু করে ইতিহাস বিভাগ। তিন শিক্ষাবর্ষে বিভাগটিতে এখন ভর্তি রয়েছেন ৪১৩ জন শিক্ষার্থী। বিভাগটির অনুমোদন বিষয়ে গত বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ইতিহাস বিভাগে নতুন শিক্ষার্থী ভর্তি না করার নির্দেশ দেওয়া হয়। ভর্তি ৪১৩ শিক্ষার্থীর অনুমোদন দেওয়া হলেও ইতিহাস বিভাগের অনুমোদন দেওয়া হয়নি। রাতে এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শীত উপেক্ষা করে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। এ সময় তারা ইউজিসির নির্দেশনা প্রত্যাখ্যান করে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। আন্দোলনে শিক্ষার্থীরা

আরও পড়ুন...

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের অনুমোদন দেয়নি ইউজিসি, আন্দোলনে শিক্ষার্থীরা

 

/আইএ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি