ভূমি কর্মকর্তার বিরুদ্ধে মসজিদের জমি দখলের অভিযোগ

গাজীপুর প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৫আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ১২:০৩

কাঁটা তারের বেড়া দিয়ে মসজিদের জায়গা দখল গাজীপুরের শ্রীপুরে ভূমি কর্মকর্তা গিয়াস উদ্দিনের বিরুদ্ধে মসজিদের জমি দখলের অভিযোগ পাওয়া গছে। গিয়াস উদ্দিন গাজীপুর ভূমি অফিসে ভূমি উপ-সহকারী র্কমর্কতা।  এ ঘটনায় স্থানীয় সেলিম ফকির বাদী হয়ে সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।       

সেলিম জানান, মৃত মমতাজ উদ্দিনের মেয়ে হালিমা খাতুন ও ছেলে নূর মোহাম্মদ পৈত্রিক সূত্রে পাওয়া ১৫ শতাংশ জমি তিন বছর আগে মসজিদ নির্মাণের জন্য ওয়াক্ফ করে দেন। ওই জমিতে স্থানীয়দের সহযোগিতায় একটি পাকা মসজিদ, ওযু খানা, দু’টি টয়লেট ও গোসলখানা নির্মাণ করা হয়।

সম্প্রতি জমির মূল্য বেড়ে যাওয়ায় গিয়াস উদ্দিন ওযুখানা, দু’টি টয়লেট ও গোসলখানায় কাঁটা তারের বেড়া দিয়ে দখল করে নেয়। কাঁটা তারের বেড়া দেওয়ায় নামাজ পড়তে আসা মুসুল্লিদের ওযু গোসলসহ প্রাকৃতিক কাজ সারতে পারতেছে না। এসময় জমিদাতা নূর মোহাম্মদের ভাগিনা সেলিম ফকির জমি দখলে বাধা দিলে গিয়াস উদ্দিন ও তার সহযোগীরা তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে খুন জখমের হুমকি দেয়।   

গিয়াস উদ্দিন বলেন,  ‘আমি মসজিদের জায়গা দখল করিনি। আমার মালিকানাধীন দুই শতাংশ জমি ৮ বছর ধরে বেদখল ছিল। বেদখল করা জমিতে পিলার পুঁতে কাঁটা তারের বেড়া দিয়ে দখলে নিয়েছি।’

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ আকতার হোসেন জানান, মসজিদের জমি দখলের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্তের জন্য একজন উপ-পরিদর্শককে (এসআই) দায়িত্ব দেওয়া হয়েছে। দখলের প্রমাণ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের