সেতুমন্ত্রীর কাছে ইতিহাস বিভাগ অনুমোদনের দাবি শিক্ষার্থীদের

গোপালগঞ্জ প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩১আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩৭

সেতুমন্ত্রীর কাছে ইতিহাস বিভাগ অনুমোদনের দাবি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকে ইতিহাস বিভাগের অনুমোদন না দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে টানা আট দিন ধরে আন্দোলন করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় সেতুমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ক্যাম্পাসের সামনে দিয়ে যাওয়ার সময় তার গাড়ি বহরের গতিরোধ করে আন্দোলনকারীরা। এসময় তারা মন্ত্রীর কাছে ইতিহাস বিভাগ অনুমোদনের দাবি তুলে ধরেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ওবায়দুল কাদের টুঙ্গিপাড়ায় যাওয়ার পথে ক্যাম্পাসের সামনে গাড়ি বহর এলে আন্দোলনরত শিক্ষার্থীরা গতিরোধ করে। এসময় শিক্ষার্থীরা মন্ত্রীর কাছে দাবি তুলে ধরে একটি আবেদনপত্র জমা দেয়। এসময় মন্ত্রী বিষয়টি দেখবেন বলে আন্দোলনরত শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।

এর আগে সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় ইতিহাস বিভাগসহ অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা। সারাদিন স্লোগানে মুখরিত ছিল ক্যাম্পাস। প্রশাসনিক ও অ্যাকাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়ায় আজও বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম।

প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি ইউজিসি এক সভায় বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অনুমোদন না দিয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন শিক্ষার্থী ভর্তি না করার নির্দেশ দেয়। এরপরই আন্দোলনে নামে শিক্ষার্থীরা। বর্তমানে এই বিভাগে ৪১৩ জন শিক্ষার্থী অধ্যয়নরত।

 আরও পড়ুন:

আন্দোলনে অচল বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়

/এনএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি