পুলিশের সঙ্গে দুর্ব্যবহার, নারী ভাইস চেয়ারম্যানের ৪ ঘণ্টা হাজতবাস

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৩:০১আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৩১

ফতুল্লা মডেল থানা (ছবি সংগৃহীত) থানা থেকে আসামি ছাড়িয়ে নিতে পুলিশ সদস্যদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে চার ঘণ্টার হাজতবাসের পর মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন ফতুল্লার নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ফতুল্লা মডেল থানায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ওসি আসলাম হোসেন।

তিনি জানান, সদর উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির ভবিষ্যতে এমন কাজ আর করবেন না মর্মে মুচলেকা দিলে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়।

জানা যায়, ফতুল্লা এলাকায় এক অন্ধ ব্যক্তিকে মারধরের অভিযোগে বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টায় ফতুল্লা মডেল থানার সদস্যরা দুই জনকে গ্রেফতার করে। এদের ভেতর বেলী নামে এক নারীকে ছাড়াতে দুপুরে থানায় আসেন সদর উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির। তিনি থানায় প্রবেশ করেই আসামিদের ছেড়ে দিতে ডিউটিরত কনস্টেবল ও নারী পুলিশ সদস্যদের সঙ্গে খারাপ আচরণ ও ধাক্কাধাক্কি শুরু করেন। এক পর্যায়ে পুলিশ তাকেও আটক করে লকআপে রেখে দেয়।

পরে ফতুল্লা আওয়ামী লীগের সভাপতি সাইফউল্লাহ বাদল, সেক্রেটারি শওকত আলী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম ও এনায়েতনগর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান থানায় আসেন। তাদের জোরালো তদবিরে মুচলেকা দিয়ে মুক্তি পান ফাতেমা মনির।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, পুলিশকে ফোন দিলেই পুলিশ আসামি ছেড়ে দেবে এমনটা ভাবার সুযোগ নেই। তিনি জনপ্রতিনিধি হয়েও আইন ভাঙার কাজ করেছেন, আর সে কারণেই তাকে আটক করা হয়েছিল। তিনি নিজের ভুল স্বীকার করেছেন এবং এমন কাজ পরবর্তীতে করবেন না বলে মুচলেকা দিয়েছেন। নারীসহ বিভিন্ন দিক বিবেচনায় আমরা তাকে ছেড়ে দিয়েছি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান