‘করোনা বিপাক’

টাঙ্গাইল প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৬:০৩আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০২

টাঙ্গাইল টাঙ্গাইলের বাসাইলে সিঙ্গাপুরফেরত এক প্রবাসীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সিঙ্গাপুর থেকে আসার পর এলাকাবাসীর তোপের মুখে তিনি রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানকার চিকিৎসকরা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। টাঙ্গাইলের চিকিৎসকরা তার শরীরে করোনা ভাইরাসের নমুনা পাননি। এরপরও প্রবাসীর সন্দেহের কারণে পরীক্ষা করতে তাকে ঢাকায় যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোজাম্মেল হোসেন বলেন, ‘তার শরীরে করোনা ভাইরাসের কোনও নমুনা পাওয়া যায়নি। তার শরীরে জ্বর বা ঠাণ্ডা লাগার লক্ষণ নেই। এরপরও যেহেতু তিনি বিদেশ থেকে এসেছেন এবং লোকজন তাকে সন্দেহ করছে, তাই তাকে ঢাকায় গিয়ে পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।’

সিঙ্গাপুরফেরত ওই প্রবাসী বলেন, ‘আমি গত ১৩ ফেব্রুয়ারি সিঙ্গাপুর থেকে দেশে ছুটিতে আসি। বিমানবন্দরেও করোনা ভাইরাসের পরীক্ষা করা হয়েছে। সেখানে আমার করোনা ভাইরাসে আক্রান্তের কোনও নমুনা পাওয়া যায়নি। কিন্তু বাড়ি আসার পর এলাকার লোকজন আমাকে করোনা ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করছে। আমার কাছেও কেউ আসছে না। আমি নিরুপায় হয়ে চিকিৎসকদের পরামর্শ নিতে এসেছি।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি