ঘন কুয়াশায় শাহ আমানতে নামতে পারেনি ৫টি আন্তর্জাতিক ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ ফেব্রুয়ারি ২০২০, ১১:২৮আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩২

ঘন কুয়াশায় শাহ আমানতে নামতে পারেনি ৫টি আন্তর্জাতিক ফ্লাইট ঘন কুয়াশার কারণে আজও ৫টি আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে নামতে পারেনি। যার কারণে ফ্লাইটগুলোকে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠানো হয়। বিমানবন্দর ব্যাবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জামান এ তথ্য জানিয়েছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে বলে তিনি জানান।

সারওয়ার-ই-জামান বাংলা ট্রিবিউন বলেন, ‘সকালে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়া, মাসকাট ও দোহা থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজ, দোহা থেকে আসা ইউএস বাংলার একটিসহ মোট ৫টি ফ্লাইট শাহ আমানতে অবতরণ করতে পারেনি। ওই ফ্লাইটগুলো ঢাকায় শাহজালাল বিমানবন্দরে চলে যায়। সকাল ১০টায় ভিজিবিলিটি স্বাভাবিক হওয়ার পর এখন ফ্লাইট ওঠানামা করছে। ঢাকায় ফেরত পাঠানো ফ্লাইটগুলো অবতরণ করতে শুরু করেছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী