সিলিন্ডার গাড়িতে তোলার সময় বিস্ফোরণ, শ্রমিক নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৫০আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১৫:২৭

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি অক্সিজেন কারখানায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আব্দুস সাত্তার(৩৪) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার তারাব পৌরসভার হাটিপাড়া এলাকায় ইসলাম অক্সিজেন প্রাইভেট লিমিটেড নামে কারখানাটিতে এ দুর্ঘটনা ঘটে।

আব্দুস সাত্তার লালমনিরহাট জেলার সিংগামারা এলাকার বাসিন্দা বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১১টার দিকে হাটিপাড়া এলাকায় ইসলাম অক্সিজেন প্রাইভেট লিমিটেড কারখানায় অক্সিজেন গ্যাসের সিলিন্ডার গাড়িতে তোলার সময় আকস্মিকভাবে একটি বিস্ফোরিত হয়। এ সময় ঘটনাস্থলেই সেখানে থাকা ওই কারখানার শ্রমিক আব্দুস সাত্তার (৩৪) মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, সিলিন্ডার বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তেরর জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের