গোপালগঞ্জে দুই ভাষাসৈনিককে সংবর্ধনা

গোপালগঞ্জ প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩৩আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩৭

ভাষাসৈনিক এ এম ফজলুর রহমান গোপালগঞ্জে দুই ভাষাসৈনিক এ এম ফজলুর রহমান ও সুনীল কুমার দাসকে সম্মাননা দেওয়া হয়। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) নজরুল পাবলিক লাইব্রেরি এই অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দুই ভাষাসৈনিক তাদের অভিব্যক্তি প্রকাশ করেন।

ভাষাসৈনিক এ এম ফজলুর রহমান স্মৃতিচারণ করতে গিয়ে জানান, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকায় ছাত্র-ছাত্রীদের ওপর গুলিবর্ষণের খবর গোপালগঞ্জে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ছাত্র-জনতা রাস্তায় নামে। এ ঘটনার প্রতিবাদে স্কুল-কলেজে ধর্মঘটসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এসব আন্দোলনে যুক্ত ছিলেন তিনি। ১৯৫৪ সালে শহরের ব্যাংকপাড়ায় বঙ্গবন্ধুর বাড়ির ঐতিহাসিক আম বাগানে বাঁশ ও কাগজ দিয়ে একটি শহীদ মিনার বানানো হয়। এ অপরাধে তিন মাস কারাভোগও করেন তিনি।

ভাষাসৈনিক সুনীল কুমার দাস ভাষাসৈনিক সুনীল কুমার দাস জানান,  ৫২-এর ভাষা আন্দোলনের সময় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। ভাল করে এসব কথা তিনি না বুঝলেও ছাত্ররা যখন মিছিল করতেন তখন তিনি তাদের সঙ্গে মিছিলে যেতেন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

/এনএস/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ