সাংবাদিককে মারধর, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

মানিকগঞ্জ প্রতিনিধি
০৪ মার্চ ২০২০, ০৯:২৪আপডেট : ০৪ মার্চ ২০২০, ০৯:৪৪

মারধরের শিকার সাংবাদিক সংবাদ প্রকাশের জেরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় এক সাংবাদিককে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার (৩ মার্চ) আবুবরক সিদ্দিক নামে ওই সাংবাদিক মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমলি আদালতে মামলা করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ২১ ফেব্রুয়ারি দৈনিক দেশকাল পত্রিকায় ‘সাটুরিয়ায় রাজাকারের সন্তান আত্মীয়দের আ. লীগে অনুপ্রবেশ নিয়ে তোলপাড়’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ২ মার্চ সাটুরিয়ার ধুল্যা বাসস্ট্যান্ড এলাকায় সাংবাদিক আবুবকরের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় তার প্যান্টের পকেটে থাকা ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। পরে দুর্বৃত্তরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা আবুবকরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন পিন্টু বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। তিনি হামলার ঘটনাটি শুনেছেন। ঘটনার পর আহত সাংবাদিককে হাসপাতালে তিনি দেখতেও গিয়েছিলেন।

আওয়ামী লীগের কমিটিতে রাজাকারের সন্তান আত্মীয় থাকার ব্যাপারে তিনি বলেন, ‘যদি এমন কেউ থেকে থাকে তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু কমিটিতে রাজাকারের সন্তান আত্মীয় থাকার বিষয়ে সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কোনও অভিযোগ করেনি।’

বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ জাহাঙ্গীর আলম সিদ্দিকী জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক পারভেজ আহাম্মেদ অভিযোগ আমলে নিয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার গ্রহণের আদেশ দিয়েছেন।

এ ব্যাপারে সাটুরিয়া থানার ওসি (তদন্ত) আবুল কালাম জানান, আদালতের নির্দেশ তারা এখনও পাননি। পেলে আইনগত ব্যবস্থা নেবেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের