পদ্মা সেতুতে বসলো ২৬তম স্প্যান, দৃশ্যমান ৩৯০০ মিটার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১০ মার্চ ২০২০, ১০:০৪আপডেট : ১০ মার্চ ২০২০, ১১:০৮

পদ্মা সেতুতে বসানো হয়েছে ২৬ তম স্প্যান পদ্মা সেতুতে ২৬তম স্প্যান বসানো হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে শরীয়তপুরের জাজিরা প্রান্তে ২৮ ও ২৯ নম্বর পিলারে ৫-ডি আইডি নম্বরের স্প্যানটি বসানো হয়। ফলে সেতুর ৩৯০০ মিটার দৃশ্যমান হলো। পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সকাল ৯টার দিকে স্প্যানটি বসানো সম্পন্ন হয়েছে। এর আগে সোমবার (৯ মার্চ) সকালে মুন্সীগঞ্জের মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি ২৮ ও ২৯ নম্বর পিলারের কাছে নিয়ে রাখা হয়।

পদ্মা সেতুতে বসানো হয়েছে ২৬ তম স্প্যান পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, মার্চ মাসে বিকালের দিকে নদীর আবহাওয়া খারাপ থাকে। তাই স্প্যান বসানোর জন্য দু’দিন করে সময় ধরা হয়েছে। একদিনে স্প্যান পিলারের কাছে নেওয়া হবে। পরদিন পিলারে বসানো হবে।

তিনি আরও জানান, ইতোমধ্যে মাওয়ার কনস্ট্রাকশন ইয়ার্ডে আরও দু’টি স্প্যান এনে রাখা হয়েছে। বর্তমানে ৩৯টি স্প্যান আছে প্রকল্প এলাকায়। সেতুর ৪২টি পিয়ারের মধ্যে ৪০টি পিলারের কাজ শেষ। বাকি দু’টি পিলারের কাজ চলছে, আগামী মার্চে যা শেষ হবে। আর পদ্মা সেতুতে ৪১টি স্প্যানের মধ্যে ২৬টি বসানো শেষ হয়েছে।

পদ্মা সেতুতে বসানো হয়েছে ২৬ তম স্প্যান ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। মূল সেতু নির্মাণের কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে চীনের আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম