গাজীপুর কারাগারে কোয়ারেন্টিনে মালয়েশিয়া ফেরত বন্দি

গাজীপুর প্রতিনিধি
২৬ মার্চ ২০২০, ০৪:৫২আপডেট : ২৬ মার্চ ২০২০, ০৪:৫৫

গাজীপুর

মালয়েশিয়া ফেরত এক ব্যক্তিকে গাজীপুর জেলা কারাগারে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। চেক জালিয়াতির একটি মামলায় তাকে সম্প্রতি গ্রেফতার করা হয়। গাজীপুর জেলা কারাগারের সিনিয়র জেল সুপার নেছার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নেছার আহমেদ জানান, গাজীপুরের টঙ্গী (পূর্ব) থানার চেক জালিয়াতির একটি মামলায় গ্রেফতার ব্যক্তিকে কারাগারের ভেতরে একটি সেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তিনি সম্প্রতি মালয়েশিয়া থেকে দেশে ফিরে গ্রেফতার হলে আদালতের নির্দেশে তাকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
তিনি আরও জানান, করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে কারাগারে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে। বাইরে থেকে কারাগারের ঢোকার সময় আসামিকে সাবান দিয়ে হাত-ধোয়ানো হয় এবং তাপমাত্রা মাপা হয়। কোয়ারেন্টিনের শর্তমতে নতুন বন্দিকে ১৪ দিন আলাদা রাখা হবে।
গাজীপুরের সিভিল সার্জন খায়রুজ্জামান জানান, গাজীপুরে এ পর্যন্ত ৫৭৯ জন প্রবাসী হোম কোয়রেন্টাইনে এবং ৪৭ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক