করোনা প্রতিরোধে হেলিকপ্টার থেকে ওষুধ ছিটানোর গুজব!

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৬ মার্চ ২০২০, ২৩:৫১আপডেট : ২৭ মার্চ ২০২০, ০০:১৪

মুন্সিগঞ্জ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় হেলিকপ্টার থেকে করোনা ভাইরাস প্রতিরোধে ওষুধ ছিটানোর গুজব রটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে উপজেলার একাধিক মসজিদের মাইকে এ রকম গুজব ছড়ানোর অভিযোগ উঠে। পরে এগুলোকে গুজব উল্লেখ করে ফেসবুকে পোস্ট দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান সাদী।

তিনি বলেন, 'উপজেলার একাধিক এলাকার বিভিন্ন মসজিদের মাইকে একটি গুজব ছড়ানোর অভিযোগ পেয়েছি। যদিও আমি নিজ কানে সেটা শুনিনি। তবে, অনেক ইউনিয়নের চেয়ারম্যানরা আমাকে ফোন করে জানিয়েছেন যে, বিভিন্ন মসজিদের মাইকে তারা বলতে শুনেছেন—সেনাবাহিনী হেলিকপ্টার থেকে এন্টি করোনা ওষুধ ছিটাবে।'

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, ‌'গুজবে কেউ যেন আতঙ্কিত না হন সেজন্য আমি ফেসবুকে একটি পোস্ট দিয়েছি। তবে কোন কোন মসজিদ থেকে মাইকিং করে গুজব রটানো হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।' মসজিদের মাইক ব্যবহার করে কেউ গুজব ছড়ালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ইউএনও।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি