ঘোড়াশালে করোনা সংক্রমণ না পাওয়ায় লকডাউন প্রত্যাহার

নরসিংদী প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২০, ১৪:২৭আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ১৪:২৯

নরসিংদী নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় পিরিন্দার টেক মহল্লার দুই বাড়ির লকডাউন প্রত্যাহার করা হয়েছে। আইইডিসিআরের নমুনা পরীক্ষায় সন্দেহভাজন এক ব্যক্তির শরীরে করোনাভাইরাসের সংক্রমণ না পাওয়ায় শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে লকডাউন প্রত্যাহার করা হয়েছে।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) ফারহানা আলী এ তথ্য নিশ্চিত করেছেন। 

ফারহানা আলী জানান, গত বুধবার পিরিন্দার টেক মহল্লায় এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে দুটি বাড়ি লকডাউন করা হয়। পরে ওইদিন সন্ধ্যায় সন্দেহভাজন ব্যক্তির (৪০) নমুনা সংগ্রহ করে ঢাকায় স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। পরে আজ শুক্রবার দুপুরে আইইডিসিআর থেকে ওই পুরুষের করোনা রিপোর্ট নেগেটিভ আসে। পরে লকডাউন খুলে দেওয়া হয়েছে। তবে তারা অন্তত ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকবেন। এসময় সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল তৌফিক ও ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম উপস্থিত ছিলেন।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী