‘স্যার ঘরে খাবার নাই, বাচ্চাদের নিয়ে কষ্টে আছি’

মানিকগঞ্জ প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২০, ১৮:৩০আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ১৮:৩৯

সালমার বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে ইউএনও সময় তখন শুক্রবার সকাল সাড়ে ৭টা। হঠাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ফোটা বেজে উঠলো। ওপাশে থাকা নারী নিজের নাম বললেন সালমা (৪২)। এরপর তিনি বললেন,  ‘স্যার ঘরে খাবার নাই। বাচ্চা-কাচ্চাদের নিয়ে অনেক কষ্টে আছি। সকাল বেলা ওদের বিস্কুট খেতে দিয়েছি। যদি পারেন আমাদেরকে সাহায্য করেন।’

এরপর মানিকগঞ্জ সদর উপজেলার ইউএনও ইকবাল হোসেন চলে যান সালমার বাড়িতে। সঙ্গে করে তার জন্য নিয়ে যান ১০ কেজি চাল, ৫ কেজি আলু ও ২ কেজি ডাল। এতেই মহাখুশি সালমা। 

ইউএনও জানান, পৌরসভার লঞ্চঘাট এলাকায় সালমা  কাগজ, প্লাস্টিকের বোত কুড়িয়ে বিক্রি করে যা আয় করেন তা দিয়ে সংসার চালান। ছোট্ট দুই সন্তান নিয়ে তিনি থাকেন একটি ভাঙা খুপড়ি ঘরে। সবকিছু বন্ধ থাকায় তিনি কর্মহীন হয়ে পড়েছেন। উপায় না পেয়ে তিনি ফোন নম্বর সংগ্রহ করে তার সহযোগিতা চেয়েছেন।  পরে তার বাসায় খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন তিনি।

তিনি আরও জানান, জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। তারপরও কেউ খাবারের জন্য তাদেরকে ফোন করলে সঙ্গে সঙ্গে তাদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের