নারায়ণগঞ্জে করোনায় আরেকজনের মৃত্যু, দুই এলাকা লকডাউন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২০, ১৭:৪৯আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ১৭:৫৬

নারায়ণগঞ্জে করোনায় আরেকজনের মৃত্যু, দুই এলাকা লকডাউন নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত হয়ে এক ব্যবসায়ীর (৫৫) মৃত্যুতে শহরের দুটি এলাকা লকডাউন করা হয়েছে। ওই ব্যক্তি সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের সুচিন্তানগর এলাকার বাসিন্দা ছিল। এই ঘটনায় ওই ওয়ার্ডের সুচিন্তনগর ও আমবাগান এলাকার প্রায় তিন শতাধিক বাড়ি লকডাউন করেছে প্রশাসন। এর আগে করোনায় বন্দর উপজেলায় আরেক (৫০) বৃদ্ধার মৃত্যু হয়।

শনিবার (৪ এপ্রিল) সকাল ৯টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির (৫৫) মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক।

ওই ব্যক্তির ছেলে জানায়, তার বাবার ডেথ সার্টিফিকেটে করোনায় মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর তত্ত্বাবধানে ঢাকার খিলগাঁওয়ে লাশ দাফন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক জানান, ওই ব্যক্তির সংস্পর্শে যার এসেছে তাদের চিহ্নিত করে কোয়ারেন্টিনে পাঠানোর জন্য কাজ চলছে। লকডাউনে থাকা পরিবারের সদস্যদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাল, ডালসহ প্রয়োজনী সামগ্রী সরবরাহ করা হবে। এলাকায় পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। দুটি মহল্লায় প্রবেশের তিনটি পথ ঘিরে রাখা হয়েছে।

উল্লেখ্য, এর আগে করোনাভাইরাসের শনাক্ত হয়ে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার রসুলবাগে এক নারীর (৫০) মৃত্যু হয়। এ নিয়ে নারায়ণগঞ্জে করোনায় মৃত্যু হয়েছে দুই জনের।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী