লকডাউন না মেনে ঘোরাঘুরি, ১৮ জনকে জরিমানা ও মামলা

গাজীপুর প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২০, ২০:০৭আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ২০:১৫

অহেতুক ঘোরাঘুরি বন্ধে ভ্রাম্যমাণ আদালতের তৎপরতা গাজীপুরে করোনাভাইরাস সংক্রমণ রোধে ঘোষিত লকডাউন উপেক্ষা করে অহেতুক বাইরে ঘোরাঘুরি করার অপরাধে ১৮ জনকে ১৯ হাজার ৯০০ টাকা জরিমানা এবং তাদের বিরুদ্ধে মামলা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) এসএম তরিকুল ইসলাম এ তথ্য জানান।

জেলা প্রশাসক জানান, প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবিলায় এবং জরুরি সুরক্ষার প্রয়োজনে গত ১১ এপ্রিল গণবিজ্ঞপ্তির মাধ্যমে গাজীপুর জেলাকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়। কিন্তু কিছু লোক এই নির্দেশ উপেক্ষা করে অহেতুক ঘোরাফেরা করছে। এভাবে ঘোরাফেরা বন্ধ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

জানা যায়, গাজীপুরের কাপাসিয়া উপজেলা, মহানগরের টঙ্গীর বিসিক, চেরাগআলী, হাড়িনাল, সাইনবোর্ড ও বোর্ডবাজার এলাকায় অভিযান চালান একাধিক ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনাকালে ১৮ জনের বিরুদ্ধে ২০১৮ সালের সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইনে মামলা এবং ১৯ হাজার ৯০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. ইসমত আরা, গাজীপুরের সিনিয়র সহকারী কমিশনার হাফিজা জেসমিন, গাজীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সামসুল আরেফীন, কালিয়াকৈর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আদনান চৌধুরী, কাপাসিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  নীলিমা রায়হান ও তানভীর ফরহাদ শামীম। অভিযানের সময় পুলিশ সদস্যরা তাদের সহযোগিতা করেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের