যুবলীগ নেতার মজুত করা ১২শ’ বস্তা চাল জব্দ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২০, ১৪:০১আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ১৪:০৮

মজুত করা চাল নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি গোডাউন থেকে স্থানীয় যুবলীগ নেতার মজুত করা ১২শ’ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এছাড়া গোডাউনটি সিলগালা করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) রাত ১১টার দিকে মদনপুরের কেওঢালা এলাকার হায়দার নিট কম্পোজিটের গোডাউনে অভিযান চালিয়ে এই চাল জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকার।

তিনি জানান, গোডাউনটিতে চাল মজুত করেছেন স্থানীয় যুবলীগ নেতা জাবেদ ভূইয়া। তিনি মদনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

ইউএনও বলেন, 'গোপন সূত্রে খবর পেয়ে গোডাউনটিতে অভিযান চালাই। সব মিলিয়ে ১২শ’ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। গোডাউনের লোকজন বলছে, এই চাল তারা ত্রাণ দেওয়ার উদ্দেশ্যে মজুত করেছে। মালিকের সঙ্গে ফোনে কথা হয়েছে। তিনিও একই দাবি করেছেন। আপাতত চালগুলো জব্দ করেছি এবং গোডাউন সিলগালা করে দিয়েছি। পরে কাগজপত্র দেখিয়ে প্রমাণ করতে পারলে ভালো, তা না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের