টিসিবির লাইনে দাঁড়িয়ে পণ্য কিনলেন আ.লীগ নেতা

গোপালগঞ্জ প্রতিনিধি
২২ মে ২০২০, ১২:৪০আপডেট : ২২ মে ২০২০, ১২:৪৬

টিসিবির লাইনে দাঁড়িয়ে পণ্য কিনলেন আ.লীগ নেতা সরকারিভাবে ন্যায্য ও সুলভমূল্যে সারাদেশে পণ্য সরবরাহ করে থাকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সেই পণ্যের মাণ যাচাই করতে লাইনে দাঁড়িয়ে পণ্য কিনেছেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ।

বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যার দিকে সাদাসিধে চলাফেরা করা মধ্যবিত্ত এই নেতা টিসিবির গাড়ি থেকে এই পণ্য কিনেন। প্রায় আধা ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তিনি ৬০০ টাকা দিয়ে ১ কেজি ডাল, ৩ কেজি চিনি এবং ৫ লিটার তেল কিনেন।

আয়নাল হোসেন শেখ বলেন, ‘এই মহামারির মধ্যে পুরো রমজান ধরে উপজেলার বিভিন্ন এলাকায় টিসিবির পণ্য বিক্রি হয়েছে। আমি এই পণ্যের মাণ দেখার জন্যই এখানে এসেছিলাম। তাই কিছু পণ্য ক্রয় করলাম।’

টিসিবির ডিলার মো. মোস্তাফা কামাল বলেন, ‘টিসিবির পণ্য বিক্রির গাড়ির কাছে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখকে পণ্য ক্রয় করতে দেখে আমরা অবাক হয়েছি। এমন সাদাসিধে রাজনৈতিক নেতা এখনও আমার চোখে পড়েনি।’

কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম বাদল বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ একজন কর্মীবান্ধব জননেতা। তিনি ইচ্ছা করলেই বিলাসবহুল জীবনযাপন করতে পারেন। কিন্তু তিনি তা করেন না।’

/এনএস/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী