পুরো মাসের বেতনের টাকা দিয়ে ৭৫ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন চিকিৎসক

মানিকগঞ্জ প্রতিনিধি
২৩ মে ২০২০, ১৩:৩৩ আপডেট : ২৩ মে ২০২০, ১৫:৩৪

চিকিৎসক লুৎফর রহমান এক দুস্থ নারীর হাতে খাবার তুলে দিচ্ছেন একমাসের বেতনের পুরো অর্থ দিয়ে ৭৫টি পরিবারকে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী ও নতুন কাপড় দিয়েছেন মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক লুৎফর রহমান। শুক্রবার (২২ মে) বিকালে নিজ বাড়ি সাটুরিয়া উপজেলার সাহেবপাড়াসহ আশপাশের কয়েকটি এলাকার দুস্থ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে এসব উপহার সামগ্রী পৌঁছে দেন তিনি।

প্রতিটি পরিবারের জন্য উপহার সামগ্রীর মধ্যে রয়েছে—পাঁচ কেজি চাল, দেড় কেজি পোলাও চাল, এক কেজি চিনি, দুই কেজি আলু, এক লিটার তেল, এক কেজি পেঁয়াজ ও সেমাই। এছাড়া আরও ১৪টি পরিবারের মাঝে তিনি শাড়ি ও কাপড় বিতরণ করেন।

ডা. লুৎফর রহমান বলেন, 'করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া ৭৫টি দুস্থ পরিবার যেন ঈদ আনন্দ উপভোগ করতে পারে, এ জন্য এক মাসের পুরো অর্থ দিয়ে তাদের সহযোগিতা করার চেষ্টা করেছি মাত্র।'

 গত মাসেও পুরো মাসের বেতন দিয়ে খাদ্য সহায়তা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেন ড. লুৎফর রহমান ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পর্তুগাল দলের ক্যাম্প ছাড়ায় নিষিদ্ধ হলেন রোনালদো
পর্তুগাল দলের ক্যাম্প ছাড়ায় নিষিদ্ধ হলেন রোনালদো
পুরুষের কাছে নারীরা আসলে কী চান?
পুরুষের কাছে নারীরা আসলে কী চান?
পুলিশ যদি রাতে একা না চলতে পারে সাধারণ মানুষ কী করবে?
পুলিশ যদি রাতে একা না চলতে পারে সাধারণ মানুষ কী করবে?
মন্ত্রী-এমপির অনুষ্ঠানে বিদ্যুৎ গেলো কয়েকবার
মন্ত্রী-এমপির অনুষ্ঠানে বিদ্যুৎ গেলো কয়েকবার
সর্বাধিক পঠিত
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
ধানক্ষেতে স্কুলছাত্রীকে হত্যার রহস্য খুলতে শুরু করেছে, মোবাইল ফোন উদ্ধার
ধানক্ষেতে স্কুলছাত্রীকে হত্যার রহস্য খুলতে শুরু করেছে, মোবাইল ফোন উদ্ধার