সৌদির সঙ্গে মিল রেখে শরীয়তপুরে পালিত হচ্ছে ঈদ

শরীয়তপুর প্রতিনিধি
২৪ মে ২০২০, ১০:৪৩আপডেট : ২৪ মে ২০২০, ১০:৪৩

শরীয়তপুর শরীয়তপুরের সুরেশ্বর দরবার শরিফে আজ রবিবার (২৪ মে) পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছরই সুরেশ্বর দরবার শরিফের অনুসারীরা ঈদ উদযাপন করে থাকেন।

মধ্য প্রাচ্যে শনিবার (২৩ মে) চাঁদ দেখা যাওয়ায় রবিবার ওইসব দেশে ঈদ উদযাপিত হচ্ছে। তাদের সঙ্গে মিল রেখে সুরেশ্বর দরবার শরিফের প্রতিষ্ঠাতা হযরত জান শরীফ শাহ সুরেশ্বরীর অনুসারীরাও ঈদ পালন করছেন। সকাল ৯টায় ও সকাল ১০টায় ঈদের দু’টি জামাত অনুষ্ঠিত হয়। জেলা ও জেলার বাইরে বিভিন্ন স্থানে থাকা সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা প্রতিবছর এই জামাতে অংশ নিলেও এ বছর উপস্থিতি অনেক কম ছিল।

অনেক অনুসারীই এবার দরবার শরিফে না এসে তাদের নিজ নিজ বাড়িতে ঈদ উদযাপন করছেন।

সুরেশ্বর দরবার শরিফের গদীনশীন পীর সৈয়দ কামাল নূরী জানান, বিশ্বের যেখানেই চাঁদ দেখা যাক না কেন, সেই হিসাব করেই আমরা ঈদ উদযাপন করে থাকি। প্রায় দেড়শ বছর ধরে এই নিয়ম চলে আসছে। তবে প্রতি বছর দরবার শরিফে অনেক বড় করে ঈদের নামাজের আয়োজন করলেও এ বছর করোনা সংকটের কারণে সংক্ষিপ্তভাবে করা হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের