ঘুড়ির ব্যাটারির চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি
২৭ মে ২০২০, ০৫:০০আপডেট : ২৭ মে ২০২০, ০৫:০০

বিদ্যুৎস্পৃষ্ট মানিকগঞ্জের সিংগাইরে বিদ্যুৎস্পৃষ্টে সবুজ হোসেন (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) সন্ধ্যায় ঘুড়িতে লাগানো লাইটের ব্যাটারি চার্জ দিতে গিয়ে তার মৃত্যু হয়।

সবুজ সিংগাইর উপজেলার জামসা ইউনিয়নের বাস্তা গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। সে স্থানীয় গোলাইডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদের দিন সকাল থেকে বিকাল পর্যন্ত ঘুড়ি ওড়ানো শেষ করে সবুজ বাড়িতে আসে। এরপর সন্ধ্যায় নতুন আরেকটি সাপ ঘুড়িতে লাইট ফিটিং করে ওড়ানোর উদ্দেশে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল সে। এ সময় ওই লাইটের ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। পরে সবুজ লাইটের ব্যাটারিটি  বিদ্যুতের লাইনে চার্জে বসাতে যায়। কিন্তু,  লাইনে ত্রুটি থাকায়  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মঙ্গলবার (২৬ মে) সকালে স্থানীয় কবরস্থানে লাশ দাফন করা হয়।

/আইএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী