ঈদের দিন ফোনে ডেকে নিয়ে যুবক খুনের ঘটনায় আটক ২

গাজীপুর প্রতিনিধি
২৭ মে ২০২০, ০৫:০৩আপডেট : ২৭ মে ২০২০, ০৫:০৩

আটক দুজন (মাঝে) গাজীপুরে পূর্ব শত্রুতার জেরে ওমর ফারুক ওরফে রাব্বি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করেছে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার (২৬ মে) ভোরে মহানগরীর শিমুলতলী এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

আটকরা হলেন—শিমুলতলী শান্তিবাগ (মসজিদ সংলগ্ন) এলাকার আব্দুর রাজ্জাক ওরফে মোসলেম উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক ভাঙ্গারি (৩৫) এবং নগরীর দক্ষিণ চতর (চান্নার মাঠ) এলাকার আব্দুল হাইয়ের ছেলে মনির হোসেন ওরফে চোরা বাবু (৩৬)।

র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আটককৃতরা মুঠোফোনে ঈদের দিন সকাল ১০টার দিকে ওমর ফারুক ওরফে রাব্বিকে (২৬) তার বাড়ি থেকে ডেকে গাজীপুর মহানগরীর দক্ষিণ চতর স্বপ্ননীড় প্রজেক্ট এলাকায় নিয়ে যায়। সেখানে দেশীয় অস্ত্র দিয়ে রাব্বীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে তারা।’

প্রসঙ্গত, পূর্ব শত্রুতার জেরে যুবক ওমর ফারুক ওরফে রাব্বীকে (২৬) খুন করে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা। নিহত রাব্বী মহানগরের দক্ষিণ চতর এলাকার আব্দুল মান্নানের ছেলে। সে এক সময় গাড়ি চালাতো এবং ভাঙ্গারি ব্যবসার সঙ্গে জড়িত ছিল।

 

/আইএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি