শরীয়তপুরে আরও ৩৬ জনের করোনা শনাক্ত

শরীয়তপুর প্রতিনিধি
২৮ মে ২০২০, ১৮:১১আপডেট : ২৮ মে ২০২০, ১৮:২১

করোনাভাইরাস শরীয়তপুরে আরও ৩৬ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে শরীয়তপুরে মোট ১২১ জন করোনা আক্রান্ত হলেন। বৃহস্পতিবার (২৮ মে) বিকাল ৪টায় জেলা স্বাস্থ্য প্রশাসন এ তথ্য জানায়।

জেলা স্বাস্থ্য প্রশাসন, নতুন করে আক্রান্তদের মধ্যে শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নে ১৩ জন, রুদ্রকর ইউনিয়নে দুই জন শরীয়তপুর পৌরসভায় একজন; গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়নে সাত জন, ইদিলপুর ইউনিয়নে এক জন; জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নে একজন, জাজিরা পৌরসভায় তিন জন; ডামুড্যা উপজেলায় সিড্যা ইউনিয়নে তিন জন, ডামুড্যা পৌরসভায় একজন; নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নে একজন, ফতেজঙ্গপুর ইউনিয়নে একজন, ডিঙ্গামানিক ইউনিয়নে একজন এবং ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নে একজন রয়েছেন।

নতুন করে আক্রান্তদের মধ্যে ২২ জন পুরুষ, ১২ জন নারী ও দুজন শিশু। আক্রান্ত ব্যক্তিদের সম্প্রতি ঢাকা ভ্রমণের ইতিহাস রয়েছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য প্রশাসন।

জেলা করোনা কন্ট্রোল রুম এর ফোকাল পার্সন ডা. আব্দুর রশীদ বলেন, 'জেলায় করোনা শনাক্তের হিসেবে এটাই সর্বোচ্চ। নতুন আক্রান্তদের পরিবারসহ আশেপাশের ব্যক্তিদের হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে আমরা কাজ করছি। উপসর্গ না দেখা দেওয়া পর্যন্ত আক্রান্তরা নিজ বাড়িতেই হোম আইসোলেশনে থাকবেন। তাদের সংস্পর্শে আসতে পারেন এমন ব্যক্তিদের চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে।'

উল্লেখ্য, এ পর্যন্ত জেলায় দুই হাজার ৫২১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে দুই হাজার ৩৭৬ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে মোট করোনা শনাক্ত হয়েছেন ১২১ জন। আর মারা গেছেন তিন জন। 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের