নারায়ণগঞ্জে লোকনাথের ১৩০তম তিরোধান উৎসব স্থগিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০২ জুন ২০২০, ০৮:৫২আপডেট : ০২ জুন ২০২০, ০৮:৫২

লোকনাথ ব্রহ্মচারী

নারায়ণগঞ্জের বারদীতে লোকনাথ ব্রহ্মচারীর ১৩০তম তিরোধান উৎসব স্থগিত করেছে জেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জসিম উদ্দিন। তিনি জানান, বুধবার (৩ জুন) বারদীতে আধ্যাত্মিক সাধক লোকনাথ ব্রহ্মচারীর ১৩০তম তিরোধান উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। করোনা পরিস্থিতির কারণে হাজার হাজার লোক সমাগম ঠেকাতে লোকনাথ ব্রহ্মচারী আশ্রম কমিটির সঙ্গে আলোচনা করে এবারের অনুষ্ঠান স্থগিত করা হলো।

এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম তিরোধান উৎসব স্থগিত করে সোনারগাঁয়ে মাইকিং করা হচ্ছে। যাতে বুধবার উৎসবে যোগ দিতে হিন্দু সম্প্রদায়ের লোকজন না আসে। একইসঙ্গে বিভিন্ন গণমাধ্যমেও উৎসব স্থগিত করা হয়েছে বলে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণেই আশ্রমের লোকজনের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে জেলা ও পুলিশ প্রশাসন যৌথভাবে উৎসব স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। উৎসবে যোগ না দেওয়ার জন্য হিন্দু সম্প্রদায়ের লোকজনের প্রতি তিনি আহ্বান জানান।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৮ সেপ্টেম্বর, ২০২৬)
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
উচ্চমূল্যে সার বিক্রি, ডিলারকে জরিমানা
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্ট: সারজিস
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে
স্রোতে ভেসে যাওয়া ফেরি ফিরলো পাটুরিয়া ঘাটে