এবার নারায়ণগঞ্জে ‘রেড জোন’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ জুন ২০২০, ১৩:৫০আপডেট : ০৭ জুন ২০২০, ১৪:৫০

এবার নারায়ণগঞ্জে ‘রেড জোন’
করোনা সংক্রমণের আশঙ্কা এবং অধিক ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে নারায়ণগঞ্জের কয়েকটি এলাকাকে ‘রেড জোন’ ঘোষণা করা হয়েছে। ওই এলাকাগুলোতে লকডাউন কার্যকর করা হয়েছে।

রবিবার (৭ জুন) নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। নারায়ণগঞ্জের ‘রেড জোন’ বা লকডাউন করা এলাকাগুলো হচ্ছে: রূপায়ন সিটি, আমলাপাড়া ও জামতলা।

জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন বলেন, ‘রূপায়ন সিটি, আমলাপাড়া ও জামতলা এলাকা লকডাউনের আওতায় থাকবে। এলাকাগুলো থেকে অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনও ব্যক্তি বাইরে আসতে পারবেন না এবং বাইরে থেকে কোনও ব্যক্তি ওই এলাকায় যেতে পারবেন না।’

তিনি জানান, ওই এলাকায় কোনও গণপরিবহন থামবে না। এলাকার কাঁচাবাজার বন্ধ করে ভ্রাম্যমাণ বাজারের ব্যবস্থা করা হবে। মসজিদের ইমামের নেতৃত্বে পাঁচ থেকে ছয় জন মুসল্লির উপস্থিতিতে জামাত অনুষ্ঠিত হবে। কর্মচারীসহ অন্যান্যদের যাতায়াত আপাতত বন্ধ করা হয়েছে। সবার জন্য সকল স্বাস্থ্যবিধি মানা বাধ্যতামূলক। 

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম