জামাতাকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে শ্বশুর ও স্ত্রী গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৫ জুলাই ২০২০, ০৯:৩০আপডেট : ০৫ জুলাই ২০২০, ০৯:৫৬

রূপগঞ্জ থানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাটাবো এলাকায় ইফাদকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় শ্বশুর রেজাউল করিম লোটন ও স্ত্রী আফসানা করিম লিমাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) রাতে হাটাবো দক্ষিণপাড়া এলাকার বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। 
রূপগঞ্জ থানার তদন্ত ওসি জসিম উদ্দিন জানান, প্রায় ৬ বছর আগে ভালোবেসে বিয়ে করে হাটাবো দক্ষিণপাড়া এলাকার  জহিরুল ইলামের ছেলে ইফাদ ও একই এলাকার রেজাউল করিম লোটনের মেয়ে লিমা। প্রথমদিকে ভালোই চলছিল তাদের সংসার। লিমা সম্প্রতি ঢাকার বেসরকারি ডেন্টাল কলেজ থেকে ফাইনাল পরীক্ষা দিয়েছেন। এরপর তাদের মধ্যে পরিবারিক কলহ নিয়ে মনমালিন্য হয়। এ নিয়ে কোনও কিছু না বলে লিমা তার বাপের বাড়ি চলে আসে এবং ইফাদ ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। ইফাদ তার স্ত্রীকে আনতে শ্বশুরবাড়ি গেলে লিমা ও তার বাবাসহ তার পরিবারের লোকজন ইফাদকে মানসিক ও শারীরিক নির্যাতন করে এরপর লিমাকে ডিভোর্স দিতে বাধ্য করে। পরে ইফাদ পান করে আত্মহত্যা করে। 
এ ঘটনায় নিহতের ইফাদের মা শেফালী বেগম বাদী লিমা ও তার বাবাসহ চার জনের নামে  মামলা করেন। বাকি আসামিদের  গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ