বন্ধুদের সঙ্গে তুরাগে গোসল করতে গিয়ে ফিরলো না ওরা

গাজীপুর প্রতিনিধি
০৬ জুলাই ২০২০, ০৯:১৫আপডেট : ০৬ জুলাই ২০২০, ১০:২০

পানিতে ডুবে মারা যাওয়া তিন জন

বন্ধুদের সঙ্গে তুরাগ নদীতে গোসল করতে গিয়ে তিন কলেজ ছাত্র নিহত হয়েছে। রবিবার (৫ জুলাই) সন্ধ্যায় তাদের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তারা হলো,  গাজীপুরের কোনাবাড়ি পূর্বপাড়া এলাকার স্বাধীন (১৭), রনি মিয়া (১৮) ও সাব্বির হোসেন (২০)। এদের মধ্যে রনি ও স্বাধীন এ বছর এসএসসি পাস করেছে। সাব্বির দু’বছর আগে এসএসসি পাস করেছে।

তুরাগ নদী

গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি’র) কোনাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ জানান, রবিবার দুপুরে ৬/৭ জন বন্ধু গোসল করতে নৌকা নিয়ে পার্শ্ববর্তী তুরাগ নদীর বাইমাইল বিল এলাকায় যায়। সেখানে তারা নদীর পানিতে নেমে গোসল করতে থাকে। স্রোতের কারণে তিন জন পানিতে তলিয়ে নিখোঁজ হয়। অন্যদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে খোঁজাখুঁজি করে তাদের সন্ধান পায়নি। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। পরে সন্ধ্যায় লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের