মুখোমুখি সংঘর্ষে পানির নিচে দুই বাস, এনজিওকর্মী নিহত

গাজীপুর প্রতিনিধি
১১ জুলাই ২০২০, ১৭:০৬আপডেট : ১১ জুলাই ২০২০, ১৭:১২

পানিতে তলিয়ে গেছে বাস গাজীপুরের কালীগঞ্জে মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহী দু’টি বাস সড়কের পাশে গভীর খাদে পড়ে গেছে। এতে দীনা নাজনীন (৩৮) নামে এক এনজিওকর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন। শনিবার সকালে (১১ জুলাই) টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কের পিপুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক এসব তথ্য জানান।

নিহত নাজনীন কালীগঞ্জ উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের মধ্যখলাপাড়া গ্রামের কোরবান আলীর স্ত্রী। তিনি ঢাকা জেলার সাভারের জিরাবো এলাকার পদক্ষেপ নামের একটি এনজিওতে কাজ করতেন। 

পানি থেকে টেনে তোলা হচ্ছে বাস ওসি মিজানুল হক জানান, সাভার থেকে বাদশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভৈরব যাচ্ছিল। বাসটি টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কের পিপুলিয়া এলাকায় পৌঁছলে এর সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাস দু’টি ছিটকে সড়কের দু’পাশের প্রায় ১৫ ফুট গভীর খাদে পানিতে পড়ে যায়। সাভারগামী বাসটি সড়কের উত্তর পাশের খাদের পানিতে পড়ে সম্পূর্ণ ডুবে যায়। এতে ঘটনাস্থলেই দীনা নাজনীন নিহত ও অপর ৯ জন আহত হন।

এলাকাবাসী আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠান। খবর পেয়ে পুলিশ সদস্য ও কালিগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় চার ঘণ্টা চেষ্টার পর দুর্ঘটনাকবলিত বাস দু’টি উদ্ধার করেন।

পানি থেকে টেনে তোলা হচ্ছে বাস কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর আহমেদ জানান, ওই ঘটনায় সকাল সাড়ে ৯টার দিকে দীনা জেসমিন নামের এক নারীকে মৃত অবস্থায় এ হাসপাতালে আনা হয়েছিল।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের